April 6, 2026, 4:53 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জাতীয় সংসদের ৪৩ কর্মকর্তা-কর্মচারী মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

জাতীয় সংসদ ভবন।ফাইল ছবি

নমুনা পরীক্ষায় সংসদ সচিবালয়ে কর্মরত ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।আগামীকাল ১০ জুন ২০২০ ইং তারিখ বুধবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের ৩০০ কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয় সংসদ সচিবালয়।গত ২ জুন থেকে সংসদের মেডিকেল সেন্টারে তারা নমুনা দেন।গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার নমুনা সংগ্রহ ও টেস্ট সম্পন্ন হয়।এতে ৪৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।তবে আক্রান্ত দের অধিকাংশেরই শরীরে কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।সংসদের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক জানান, ৪৩ জনের মধ্যে গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার ১১, গত ৭ জুন ২০২০ ইং তারিখ রবিবার ১৬ ও গত ৬ জুন ২০২০ ইং তারিখ শনিবার ৪ জনের করোনা পজিটিভ আসে। বাকিদের এর আগে শনাক্ত হয়।এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ব্যক্তিগতভাবে বাইরে নমুনা পরীক্ষা করিয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান জানান, করোনা আক্রান্তদের সবাইকে রিপোর্ট আসার সঙ্গে-সঙ্গে হোম কোয়ারেন্টাইনে পাঠানে হয়েছে।টেস্টে পজিটিভ আসার বিষয়টি সংশ্লিষ্টদের মোবাইলে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।এছাড়া সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস তালিকা ধরে আক্রান্তদের ফোনে জানিয়ে দিয়েছেন এবং সংসদ ভবনে আপাতত না আসার নির্দেশনাও অবহিত করেছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত কর্মকর্তাদের কারও কারও গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিশনের বৈঠকেও দায়িত্ব পালনের কথা ছিল।তবে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদেরকে বৈঠকে যোগদান থেকে বিরত রাখা হয়।সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ কমিশন কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর