April 5, 2026, 7:26 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জোনভিত্তিক লকডাউনের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ জোনভিত্তিক যে কোনো পদক্ষেপ নিতে পারবে স্থানীয় প্রশাসন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অনুমতি দিয়েছেন।
গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো এলাকায় যদি সংক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে সে ক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার দরকার হলে স্থানীয় প্রশাসনই তা নিতে পারবে। দেশের প্রচলিত সংক্রামক ব্যাধি আইনেই সেই ক্ষমতা দেওয়া আছে।
তিনি জানান, জোনওয়ারি রেড, ইয়েলো ও গ্রিন ভাগ করে লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।প্রযুক্তি ব্যবহার করে আইসিটি বিভাগ যেভাবে জোনিং করার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সিস্টেম সারা পৃথিবীতেই আছে। আর রেড জোন থাকলে ভালো, এতে মানুষের সতর্কতা বাড়বে।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর