April 5, 2026, 10:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মরন ব্যাধী করোনামুক্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি,শারীরিক অবস্থা অপরিবর্তিত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।ফাইল ছবি

করোনামুক্ত হলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। তার করোনামুক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী।তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।এদিকে গত আট দিন ধরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত ১ জুন জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম এমপি।সেখানেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।রাতে ঐ পরীক্ষার ফল পজিটিভ আসে।গত ৫ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়।পরে জরুরিভাবে অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর টানা তিন দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি হয়নি।রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।এখনো তিনি গভীর কোমায়।যতক্ষণ পর্যন্ত হার্ট বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার রাতে মেডিক্যাল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তার শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত।নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।এছাড়া আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারাও খোঁজখবর নিচ্ছেন।মোহাম্মদ নাসিমের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর