April 9, 2026, 7:52 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

এনামুল ছুঁলেন শাহরিয়ারের রেকর্ড

এনামুল ছুঁলেন শাহরিয়ারের রেকর্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আকিলা দনঞ্জয়ার গুগলি পড়তে পেরে দারুণ লফটেড শট। বল ছাড়িয়ে গেল সীমানা। এনামুল হক ছুঁলেন হাজার রানের সীমানা। স্পর্শ করলেন একটি রেকর্ডও।

শ্রীলঙ্কাকে বাংলাদেশের ৩২০ রানের চ্যালেঞ্জ

তামিমের ১১ হাজার, সাকিবের ১০

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ওই শটেই এনামুল ছুঁয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে হাজার রান। ১১ বছরের বেশি সময় ধরে রাখা রেকর্ডে শাহরিয়ার নাফীস পেয়েছেন একজন সঙ্গী। বাংলাদেশের হয়ে দ্রুততম হাজার রান করার রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের। লেগেছে ২৯ ইনিংস।

শাহরিয়ার রেকর্ডটি করেছিলেন ২০০৬ সালের ৩০ নভেম্বর, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে।

সময়ের হিসেবে বাংলাদেশের দ্রুততম অবশ্য এখনও শাহরিয়ারই। অভিষেক থেকে ১ বছর ১৬২ দিনে ছুঁয়েছিলেন ওয়ানডেতে হাজার রান।

৩৪ ইনিংসে হাজার ছুঁয়ে বাংলাদশের দ্বিতীয় দ্রুততম যৌথভাবে নাসির হোসেন ও ইমরুল কায়েস।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য খুব ভালো কিছু করতে পারেননি এনামুল। বেশ কয়েক বার জীবন পেয়ে শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৫ রানে।

শাহরিয়ারের রেকর্ড স্পর্শ করা, এমনকি ভাঙার সুযোগও ছিল সৌম্য সরকারের। শুরুটাও দারুণ ছিল তার। কিন্তু টানা কয়েক ম্যাচের ব্যর্থতায় হাতছাড়া করেছেন সুযোগ। ২৫ ইনিংসেই ৯২৫ রান হয়ে গিয়েছিল তার। কিন্তু বাঁহাতি ওপেনার সবশেষ ৬ ম্যাচে করেছেন ৪২ রান। জায়গাও হারিয়েছেন দলে।

দ্রুততম ১ হাজার রানের বিশ্বরেকর্ডটি যৌথভবে পাঁচ জনের। ২১ ইনিংসে হাজার ছুঁয়ে ১৯৮০ সালে রেকর্ডটি গড়েছিলেন ভিভ রিচার্ডস। পরে সেই রেকর্ড স্পর্শ করেছেন কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম।

Share Button

     এ জাতীয় আরো খবর