বড়লেখায় ৯ম শ্রেণীর ছাত্র নিখোঁজ
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজার থেকে আব্দুল্লাহ হাসান নামের ৯ম শ্রেণীর এক ছাত্র ৩দিন যাবৎ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোন সন্ধান পায়নি তার পরিবার। নিখোঁজ আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। হাসান সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্র। জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মত হাসান তার বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টা পর সে বাড়ি ফিরে না আসলে পরিবার তাকে খুঁজতে থাকে। এরপর থেকে সে এখনো নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ ২০ জানুয়ারি দুপুরে এ ব্যপারে জানতে চাইলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুর রহমান সত্যতা স্বীকার করে বলেন- থানায় সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। আব্দুল্লাহ হাসান এর পরিবার নির্দিষ্ট কোন ক্লু-দিচ্ছেনা। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।