April 5, 2026, 7:25 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মোহাম্মদ নাসিমের রোগ-মুক্তি কামনায় মুন্ডুমালা আ’লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের আশু রোগ-মুক্তি কামনায় রবিবার (৭ জুন) ২০২০ ইং বাদ আছর রাজশাহীর তানোর থানাধীন মুন্ডুমালা পৌরসভার আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করেন মুন্ডুমালা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও পরোপকারী দলের ত্যাগি নেতা মো. সাইদুর রহমান। মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মু্ন্ডুমালা পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌরসভার ১-নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জাব্বার, সাধারন সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার প্যানেল মেয়র (২) হাবিবুর রহমান ও কাউন্সিল নজরুল ইসলাম। এছাড়া ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা উপস্থিত ছিলেন।পরে, মুন্ডুমালা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, দলের ত্যাগি নেতা মো. সাইদুর রহমান দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি মোহাম্মদ নাসিমের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করার বিনীত অনুরোধ জানান।

ডিটেকটিভ/৭ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর