March 25, 2026, 3:57 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলাপাড়ায় এমপি মুহিবের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিশ হাজার ৩’শ বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার শেষ বিকালে মোজহার উদ্দিন সরকারী অনার্স কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি। এর আগে তিনি খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো.শহীদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সরকারী অনার্স কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, পটুয়াখালী সহকারী বন সংরক্ষক দেবদাস মূখার্জী, উপজেলা বন কর্মকর্তা আবদুস সালামসহ ছাত্রলীগ নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বনকর্মকর্তা আবদুস সালাম জানান, এসএফপিসি উপক‚লীয় বনবিভাগ’র আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিশ হাজার ৩’শ ২৫ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা পর্যক্রমে বিতরণ করা হবে।

ডিটেকটিভ/৬ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর