April 15, 2026, 3:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে পিবিআই প্রেস ব্রিফিং

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে পিবিআই প্রেস ব্রিফিং
মশাহিদ আহমদ, মৌলভীবাজার:

mostbet

শ্রীমঙ্গলে আলোচিত প্রতিবন্ধী হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন জানান- পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে বাক ও শারিরিক প্রতিবন্ধি আরিফুল ইসলাম আরিফ হত্যা করা হয়েছে। এ বিষয়ে প্রথমে শ্রীমঙ্গল থানায় প্রতিবন্ধির বাবা মোঃ আরবেশ আলী বাদী হয়ে ১৮জনকে আসামী করে মামলা (নং- ২০, তারিখ ২৬/০৬/২০১৭ইং) দায়ের করেন। পরে শ্রীমঙ্গল থানা ১৮ জন আসামীর মধ্যে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র পাঠান। ৩ জনের নাম বাদ দেয়ার কারনে আদালতে না রাজি দেন মামলার বাদী। পরে আদালত পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। পিবিআইর তদন্তে হত্যার মূল পরিকল্পনাকারী মামলার ২নং সাক্ষী মোঃ ইয়াকুত আলী ও মোঃ তোফায়েল আহমেদ গ্রেফতার করেন। পরে তার আদালতে প্রতিবন্ধি আরিফকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দেয় এবং আজ ১৮ জানুয়ারি ভোরে ভৈরবগনজ বাজার এলাকা থেকে হত্যা কান্ডের সময় ব্যবহৃত একটি সিএনজি ( মৌলভীবাজার- থ, ১২-৩১৪০) উদ্ধার করে পিবিআই। বর্তমানেও মামলাটি তদন্তাধীন আছে। উল্লেখ্য- গত ২০১৭ সালের ২৪ জুন সন্ধ্যার কিছু পূর্বে হাজীপুর গ্রামে একটি যৌথ পুকুরে রান্নায় ব্যবহৃত হান্ডিবাসন ধোয়াকে কেন্দ্র করে একই বাড়ির ২ পক্ষের মধ্যে কথাকাটাটির জের ধরে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপ হলে এতে ৬/৭ জন আহত হয়। সংঘর্ষ থেমে গেলে আহতরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার প্রায় পৌনে এক ঘন্টাপর প্রতিপক্ষকে ফাঁসাতে একই বাড়ির প্রতিবন্ধি আরিফকে তার প্রতিবেশী চাচা মোঃ ইয়াকুত মিয়া ঘর থেকে উঠানে এনে লাটি দিয়ে মাথায় আঘাত করে আহত করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার আরো কয়েকজন সহযোগীর মাধ্যমে একটি সিএনজি অটোরিক্সা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর নামে গিয়াসনগর বাজার এলাকায় মেইন রোডে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে নির্মমভাবে তাকে হত্যা করে লাশ হাসপাতালে নিয়ে যায়। প্রেসবিফিং উপস্থিত ছিলেন- মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শিবিরুল ইসলাম, ইন্সেপেক্টর তরিকুল ইসলাম, অনুপম, বশির, সুমন, নুরুল হক ও কিবরিয়াসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তাবৃন্দ। উল্যেখ্য যে, শ্রীমঙ্গল থানা পুলিশের চার্জসিট নিয়ে ইতিপুর্বে নিহত আরিফ‘র পরিবার ও এলাকাবাসীর জল্পনা-কল্পনার অবসান অবশেষে প্রতিবন্ধী হত্যার মুল রহস্য উদঘাটন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সটিক তনন্তই প্রমানীত হলো আরিফ‘র মুল হত্যা কান্ড কারা ঘটিয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর