April 15, 2026, 3:41 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দিরাইয়ে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৪০ জন আহত

দিরাইয়ে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৪০ জন আহত
রুজেল আহমদ:  সুনামগঞ্জ সিলেট
সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী খাদে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছেন। গতকাল  শুক্রবার দুপুর ১২টায় দিরাই মদনপুর সড়কের ছাদিরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  পুলিশ ও এলাকাবাসী জানায়, যাত্রীবাহী একটি যাত্রীবাহি বাস দিরাই পৌর এলাকার বাসস্টেন্ড থেকে হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে সিলেটে অনুকুল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল। এসময় গাড়িটি ছাদিরপুর আসার পর নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী খাদে পড়ে গেলে বাসে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহতরা হলেন, দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের হরেন্দ্র দাসের ছেলে জ্যোতিষ দাস(৩৮), একই গ্রামের বিধু ভুষন দাসের স্ত্রী দিপীকা রানী দাস(৩১), সরমঙ্গল ইউনিয়নের খাইলানি গ্রামের রথি রঞ্জন দাসের ছেলে বাদল দাস, চারঁপুর গ্রামের নিলু বর্মণের স্ত্রী সুলনি বমর্ণ(৩৫), গোপেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী নীরদা বর্মণ(৫০), খাইলানি গ্রামের সুরঞ্জিত, মুক্তারপুর গ্রামের রামগতি সরকারের ছেলে রতন সরকার(৩০), চানঁপুর গ্রামের গোপেন্দ্র চন্দর স্ত্রী মিতালী(৪৫), চানপুর গ্রামর বলাই বমর্ণের স্ত্রী অঞ্জনা বর্মণ(৪৫), ধীরেন্দ্র এর মেয়ে মিতু রানী(১০),হারানপুর গ্রামের অনকুল বণিকের ছেলে অনিক বণিক(১২),পূর্ব দিরাই গ্রামের দিগেন্দ্র দাসের ছেলে সুমন দাস(১৭)। বাকি আহমতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে উল্লেখিতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় এদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের বাড়ি দিরাই উপজেলা সদরে। আহতদের তাৎক্ষনিকভাবে নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও গাড়ির দ্রুত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমান বলেন এ ঘটনায় তাদের হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর