April 13, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজবাড়ীতে শিশুকে তুলে ফরিদপুরে নিয়ে গণধর্ষণ!

রাজবাড়ীতে শিশুকে তুলে ফরিদপুরে নিয়ে গণধর্ষণ!

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের এক শিশুকে (১৪) বুধবার রাতে ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় তুলে নিয়ে দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় শিশুটি ও তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

বৃহস্পতিবার ওই শিশুটি জানায়, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের গোয়ালটিলা ফেদু মাতুব্বার পাড়ার শুকুর আলীর ছেলে আনিসের সাথে কয়েক মাস ধরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আনিস ঢাকার একটি পোষাকের দোকানে কাজ করে। দরিদ্র পরিবারের সুযোগ নিয়ে বুধবার সন্ধ্যা সাতটার দিকে আনিস তার সাথে দেখা করতে চায় বলে আনিসের বন্ধু রাসেল সিকদার (২৫) নামের এক যুবক ফোন করে। প্রথমে আপত্তি জানালেও পরে রাজি হয় সে। রাসেল বাড়ির অদূরে বেড়িবাঁধে অপেক্ষা করছে বলে জানালে শিশুটি বেড়িবাঁধে যায়। সেখান থেকে মোটরসাইকেলে তুলে তাকে ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে আনিসকে দেখতে না পেয়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে সেখানে আগে থাকা আরেক যুবক ও রাসেল তাকে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে। একপর্যায়ে শিশুটিকে দুইজনে পালাক্রমে ধর্ষণ শেষে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং এ কথা কাউকে জানালে খুন করে ফেলার হুমকি দেয়। এরপর তারা তাকে রাস্তায় তুলে বাড়ি চলে যেতে বলে। অনেক কষ্টে সে সেখান থেকে দীর্ঘ পথ পায়ে হেঁেট বাড়ি ফিরে আসে এবং পরিবারকে জানায়।

শিশুটির মা বলেন, আমরা গরিব মানুষ বলে কার কাছে বিচার চামু। আমার মাইয়াকে যারা সর্বনাশ করেছে আল্লাই তাদের বিচার করবো। গ্রামে জানাজানি হওয়ায় অহন আমি এ মাইয়ারে নিয়া কই যামু।

অভিযুক্ত ফরিদপুরের দুর্গাপুর সিকদার ডাঙ্গীর মাইনদ্দিন সিকদারের ছেলে রাসেল সিকদার অভিযোগ অস্বীকার করে জানায়, বুধবার সন্ধ্যার পর স্থানীয় একটি অনুষ্ঠানের ব্যাস্ত ছিলাম। আনিস ও ওই মেয়ের প্রেমের সর্ম্পক আছে জানলেও ধর্ষনের বিষয়টি আমাদের কারো জানানেই।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ঘটনাস্থল ফরিদপুরে হওয়ায় তাদেরকে ফরিদপুর কোতোয়ালি থানায় আইনগত পদক্ষেপ নিতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর