March 24, 2026, 3:55 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে খালেদার শ্রদ্ধা

জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে খালেদার শ্রদ্ধা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবর প্রাঙ্গণে আসেন বিএনপি নেত্রী। পরে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা। দিবসটি পালনে বিএনপি বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোকচিত্র প্রদর্শনী রয়েছে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর