April 7, 2026, 3:38 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জামালপুরে একই পরিবারের ইউপি সদস্যসহ ৫ জন আহত

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

জামালপুরের মেলান্দহে প্রতিবেশীর কলহ থামাতে গিয়ে ইউপি সদস্যসহ পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সকালে জামালপুরের মেলান্দহের পচাবহলা গ্রামে প্রতিবেশীর কলহ থামাতে যান ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনজু বেগম। এ সময় ইউপি সদস্যসহ তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও বোনকে প্রতিবেশী মমিনুর, মামুন, মাসুদ, রবিউল ইসলাম, ফরিদ বেদম প্রহার করে। গুরতর আহত অবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২নং কুলিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য আনজু বেগম বলেন , আমার স্বামী উকিল উদ্দিন , শাশুড়ি রুকিয়া , শুশুড় ফুলো মন্ডল ও বোন জুসনাসহ আমাদের বেদম প্রহার করে । আমার স্বামীর অবস্থা ভাল না । তার মাথায় আগাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। শরীরের ভিবিন্ন জায়গায় আগাত করেছে । আমার স্বামীকে উদ্ধার করতে গেলে আমাদের সব পরিবারকে আগাত করে । আমি ঐ সন্ত্রাসীদের বিচার চাই ।
মেলান্দহে ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দল সালাম বলেন , আমার ইউনিয়নে আজ সকালে মারামারির ঘটনা ঘটেছে । আমাকে মোবাইল করে জানিয়েছে ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন , আমার কাছে অভিযোগ নিয়ে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

ডিটেকটিভ/৩জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর