April 7, 2026, 3:35 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপের সহযোগিতা সহায়তা চায় ইরান

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপের দেশগুলোকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।তিনি বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে ইরান ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না। মার্কিন এই অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোকে রুখে দাঁড়াতে হবে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল ২ জুন ২০২০ ইং তারিখ মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌল নিনিসতোর সঙ্গে ফোনালাপে হাসান রুহানি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, ইরানের ওপর নিষ্ঠুর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আমেরিকা প্রায় সাড়ে আট কোটি মানুষের জীবনকে পণবন্দী করেছে এবং ইরানে জীবনরক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আসতে দিচ্ছে না।তিনি বলেন, চলমান অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ফিনল্যান্ডের উচিত তার দায়িত্ব পালন করা এবং মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

ডিটেকটিভ/৩জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর