April 7, 2026, 11:29 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চৌদ্দগ্রামে মেয়র মিজানুর রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান মিজান করোনা থেকে সেরে উঠতে পৌর মুরগী বাজার কমিটির সভাপতি রুবেল মোল্লা ও সাধারণ সম্পাদক পারভেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর শাহ আছু ফকির জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন। এ সময় অন্যানের মধ্যে উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম, হাজী জাহাঙ্গীর, হাজী মামুন, পৌর যুবলীগ নেতা ওয়ালী উল্লাহ পারভেজ, মুন্সিরহাট ইউনিয়নের যুবলীগ নেতা শরীফুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা রিয়াজ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন হৃদয়, নাঈমুর রহমানসহ ৪নং ওয়ার্ডের কিং শ্রীপুরের আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এলাকার গন্যমান্য নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক  সম্রাট মোতালেব আটক
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩৫ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট মোতালেব হোসেনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।মোতালেবের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার আটকের খবর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় থানার এসআই আরিফ হোসেন ২নং বদরপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক স¤্রাট মোতালেব হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ডিটেকটিভ/৩জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর