March 25, 2026, 1:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুর হারাগাছের অপহৃত কলেজছাত্রী ঢাকা থেকে উদ্ধার গ্রেফতার তিন জন

রংপুর ব্যুরো,নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের হারাগাছ পৌর এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রী বিলকিস আরা কে অপহরণের  ১৬ ঘণ্টার মাথায় ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, হারাগাছের বিড়ি ব্যবসায়ী মরহুম জাহিদ হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা বেগম মঙ্গলবার বিকেলে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এতে তিনি তার কলেজ পড়ুয়া কন্যা বিলকিস আারাকে(২০) অপহরণের অভিযোগ আনেন তিনজনের বিরুদ্ধে। মামলাটি আমলে নিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর মুগদা এলাকা থেকে বুধবার  দুপুরে অপহরণকারী কাউসার আহমেদ স্বপ্ন(২৪), সুমনা বেগম(১৯) এবং মাহফুজুর রহমানকে(২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা বিলকিসকেও  উদ্ধার করা হয়েছে। অপহরণকারী স্বপ্ন ও সুমনা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খিলকাটি গ্রামের জব্বার মন্ডলের পুত্র ও কন্যা। আর মাহফুজ ফেনীর সোনাগাজী উপজেলার চর চন্দ্রিমা এলাকার আব্দুল্লাহ-আল-মামুন এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাড়ি থেকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে । বিলকিস হারাগাছ সরকারি কলেজের শিক্ষার্থী। তার স্বামী বিপ্লব ও একজন ব্যবসায়ী।
ডিটেকটিভ/২৮ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর