April 13, 2026, 12:54 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সংশয়ে শ্রীলঙ্কা ম্যাথিউসকে পাওয়া নিয়ে

সংশয়ে শ্রীলঙ্কা ম্যাথিউসকে পাওয়া নিয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচ হেরে এমনিতেই চাপে শ্রীলঙ্কা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আরও কঠিন লড়াইয়ের অপেক্ষায় দলটি। কিন্তু সেই ম্যাচে অধিনায়ককে পাওয়া নিয়েই সংশয়ে দল। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের খেলা অনিশ্চিত।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যচে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন ব্যাটিং কোচ থিলান সামারাবিরা জানালেন ম্যাথিউসের চোটের অবস্থা।

“এই মুহূর্তে সে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছে। সে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেব আমরা কালকে (শুক্রবার)। আমার মনে হয়, সে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। আসলেই হ্যামস্ট্রিং নাকি ক্র্যাম্প, সেটি বোঝা যাবে বিশেষজ্ঞের মতমত জানার পর।”

এই সিরিজ দিয়েই আবার শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন ম্যাথিউস। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে দল।

Share Button

     এ জাতীয় আরো খবর