গফরগাঁওয়ে বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী অগ্নিদগ্ধ
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতঘরে গ্যাস সিলিন্ডার সিস্ফোরণে এক নারী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
জানা যায়, উপজেলার কালাইপাড় এলাকায় মর্তুজা আলী সোহাগের স্ত্রী বিজলী জাহান (৩৫) গতকাল বৃহস্পতিবার ভোর সকালে বসতঘরে গ্যাস সিলন্ডারে রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে বিজলী জাহানের দু’টি পা আংশিক পুড়ে যায়। এবং আগুনে বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।