April 13, 2026, 8:50 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে ১১০০০ ইয়াবা জব্দ, নারীসহ আটক ২

রাজশাহীতে ১১০০০ ইয়াবা জব্দ, নারীসহ আটক ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীতে ১১০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় এক নারী মাদক বিক্রেতাসহ দুইজনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মহানগরীর শিরোইল কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন- মহানগরীর মতিহার থানাধীন মিরকামারি এলাকার বেলালের স্ত্রী জেসমিন ওরফে বিবিজান (৩৮) ও নগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা জামালপুর এলাকার লিয়াকত আলীর ছেলে শওকত আলী (৩৯)।

সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পূর্ব) আমির জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শিরোইল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার এক বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশে বিক্রেতারা অবস্থান করছে। বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম শিরোইল কলোনীর ওই বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় জেসমিন ও শওকত নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

তিনি বলেন, জেসমিন ও শওকত দু’জনেই বড় ধরণের মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানায় পৃথক দু’টি মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইয়াবা সর্বোচ্চ উদ্ধার। এর আগে এই পরিমাণ মাদক উদ্ধার হয়নি বলেও জানান উপ-পুলিশ কমিশনার আমির জাফর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এডিসি পশ্চিম আবদুর রশিদ, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম ও বোয়ালিয়া এসি সোহরাওয়ার্দী।

Share Button

     এ জাতীয় আরো খবর