March 24, 2026, 3:30 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুবিধাবঞ্চিতদের মাঝে বিএনপি নেতা খন্দকার নাসিরের ঈদ উপহার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাতৈর, বোয়ালমারী, কাদিরদী, মধুখালী, আলফাডাঙ্গাসহ তাঁর নির্বাচনী এলাকার প্রায় ৩ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, লবণ, গুড়াদুধ এর একটি করে প্যাকেট দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে শনিবার সকালে বোয়ালমারী জেলা ডাকবাংলো চত্বরে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলিম মিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুর ইকবাল পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা, কৃষকদল নেতা ছারোয়ার হোসেন চৌধুরী দুলু, যুবদল নেতা জাহিদুল ইসলাম (বাবলু), ছাত্রদল নেতা মাহিদুল ইসলাম পিকুল, জহিরুল ইসলাম জহির, রাকিব হোসেন, আল আমিন প্রমুখ।

ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর