April 5, 2026, 1:31 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

এমপি দুর্জয়ের নির্দেশে জেলা ছাত্রলীগ নেতা আকাশ এর এান বিতরণ

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপণ করছে অসহায় মানুষগুলো।এতে তাদের সামনে ঈদের আনন্দ হ্রাস পাচ্ছে। পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন পার করছে দরিদ্র মানুষগুলো। এই কঠিন মূহুর্তে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে, মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপির নির্দেশে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জিয়নপুর ইউনিয়নে, আবুডাঙ্গা গ্রামে ১৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের অন্যতম যুগ্ম- সাধারণ সম্পাদক,মাহমুদ আব্বাস আকাশ।
জানা গেছে এই ছাত্রলীগ নেতা তার নিজ গ্রামের ১৫০ টি অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এই জেলা ছাত্রলীগ নেতা বলেন, মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়ের দিক নির্দেশনায় আমার এই ক্ষুদ্র আয়োজন। এবং পরিষেশে সকলকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, সকলকে নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান এই জেলা ছাত্রলীগ নেতা মাহমুদ আব্বাস আকাশ।
ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর