April 13, 2026, 2:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাংলাদেশে বাম্পার ফসল হওয়ায় বিশ্বের মধ্যে খাদ্য তৃতীয় তালিকায় আছে-মির্জা আজম

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

মির্জা আজম বলেন , সাধারণত বড় কোন মহামারী-দুর্যোগের পর খাদ্য সংকট দেখা দেয় । বাংলাদেশের কোন জমি যেন অনাবাদি না থাকে । সেই দিকে আমাদের লক্ষে রাখতে হবে । বাংলাদেশ উৎপাদনে খাদ্র তালিকায় সারাবিশ্বের মধ্যে চুর্থত তালিকায় ছিল । এবার বাংলাদেশে বাম্পার ফসল হওয়ায় বিশ্বের মধ্যে খাদ্য তৃতীয় তালিকায় আছে।
করোনার প্রকোপে এবার রমজানে আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমরা। এমন অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
গতকাল দুপুরে মেলান্দহ মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার ১হাজার ৫০০ ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ১০কেজি করে চাল, ডাল, চিনি, লবণ, সেমাই ও সাবানসহ পবিত্র ঈদকে সামনে রেখে এই সব খাদ্য সামগ্রী উপহার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা নিবার্হী অফিসার তামিম আল ইয়ামিন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর