April 12, 2026, 9:02 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
প্রতিকি ছবি

মানিকগঞ্জে ৪ ব্যবসায়ীর ৭ দিনের জেল

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

mostbet

প্রতিকি ছবি

সরকারি নিদের্শ অমান্য করে মানিকগঞ্জ শহরে বিপণিবিতান ও দোকানপাট খোলায় চার ব্যবসায়ীর প্রত্যেককে সাত দিন করে কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনজুর হোসেন ব্যবসায়ীদের এই সাজা দেন। এ ছাড়া ক্রেতাসহ আরও সাতজনকে ১১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। কারাদ-প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, শহীদ রফিক সড়কে অবস্থিত বিভিন্ন বিপণিবিতানে পোশাক ব্যবসায়ী বাধন মোদক, শরীফুল ইসলাম, রাজু মিয়া এবং মো. চঞ্চল।
ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৩ মে থেকে সরকারি নির্দেশে মানিকগঞ্জে বিপণিবিতান, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। তবে এই নির্দেশনা অমান্য করে জেলা শহরের শহীদ রফিক সড়কে ভোর থেকে সকাল পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট খুলে বেচাবিক্রি করেন। খবর পেয়ে মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসক এস এম ফেরদৌসসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান যান। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনজুর হোসেন ওই চার ব্যবসায়ীকে সাত দিন করে কারাদ- দেন। এ ছাড়া কয়েকজন ক্রেতা ও বিক্রেতাকে ১১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে পোশাক ব্যবাসায়ীদের কেউ কেউ বেচাকেনা করেন। এতে ক্রেতাদের ভিড়ে করোনা সংক্রমণে ঝুঁকি রয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর