April 13, 2026, 6:26 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সারাবিশ্বে খাদ্য সংকট দেখা দিলেও যেন বাংলাদেশে তার কোন প্রভাব না পড়ে সে বিষয়ে সরকার প্রস্তুত আছে-মির্জা আজম

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

জামালপুরের মেলান্দহে বোরো চাল ও ধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। আজ দুপুরে মেলান্দহ খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
জামালপুরের মেলান্দহ উপজেলায় বোরো সংগ্রহ অভিযানে ৪ হাজার ৪৫৬ মেট্রিক টন সিদ্ধ চাল, ২৭৮ মেট্রিক টন আতপ চাল, ৩ হাজার ৬৫১ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। মেলান্দহের মোট ৭১ জন ডিলারের কাছ থেকে এসব চাল সংগ্রহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম এমপি বলেন, সাধারণত বড় কোন মহামারী-দুর্যোগের পর খাদ্য সংকট দেখা দেয়। সারাবিশ্বে খাদ্য সংকট দেখা দিলেও যেন বাংলাদেশে তার কোন প্রভাব না পড়ে সে বিষয়ে সরকার প্রস্তুত আছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামানসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর