April 13, 2026, 2:18 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার এখনই সময়: মির্জা আজম

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বৃত্তবানদেরও কর্মহীন দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার এখনই উত্তম সময়।
তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া নিশ্চিত করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে  নিম্নআয়ের ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে বিতরনের উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যেই মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তা বিতরণও শুরু করেছেন। সোমবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সৌজন্যে সংবাদপত্র হকার্স, মোটরসাইকেল মেকানিকসহ পৌর এলাকার এক হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে মির্জা আজম এসব কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর