April 10, 2026, 8:24 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নাদাল তৃতীয় রাউন্ডে

নাদাল তৃতীয় রাউন্ডে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। মেয়েদের এককে লড়াই করে জিতেছেন কারোলিন ভজনিয়াৎস্কি।

মেলবোর্ন পার্কে বুধবার দ্বিতীয় রাউন্ডে ২ ঘণ্টা ৩৮ মিনিট লড়াইয়ে আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারান নাদাল।

১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা স্পেনের এই খেলোয়াড় পরের রাউন্ডে খেলবেন বসনিয়া ও হার্জেগোভিনার দামির জুমহুরের সঙ্গে।

তৃতীয় রাউন্ডে উঠেছেন পঞ্চদশ বাছাই জো-উইলফ্রেদ সোঙ্গা। কানাডার ডেনিস শাপোভালভকে ৩-৬, ৬-৩, ১-৬, ৭-৬, ৭-৫ গেমে হারান ফ্রান্সের এই খেলোয়াড়।

পুরুষ এককে পরের রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

মেয়েদের এককে দুই ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৩-৬, ৬-২, ৭-৫ গেমে হারান ডেনমার্কের ভজনিয়াৎস্কি।

জয় পেয়েছেন ফরাসি ওপেন জয়ী লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

Share Button

     এ জাতীয় আরো খবর