April 12, 2026, 9:20 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রোনালদিনিয়ো অবসরে

রোনালদিনিয়ো অবসরে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ফুটবলের বুট জোড়া তুলে রাখলেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদিনিয়ো।

অবশ্য ২০১৫ সাল থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা।

ব্রাজিলের হয়ে ১০১টি ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন রোনালদিনিয়ো। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ২০০৬ সালে বার্সেলোনার হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৫ সালে পান ব্যালন ডি’অর পুরস্কার।

৩৭ বছর বয়সী রোনালদিনিয়োর অবসর নেওয়াটা মঙ্গলবার নিশ্চিত করেন তার ভাই ও এজেন্ট রবের্তো আসিস।

“সে থেমেছে, এটা শেষ হলো।”

ব্রাজিলে গ্রেমিওর হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদিনিয়ো ২০০১ সালে পাড়ি জমান পিএসজিতে। এরপর ক্যারিয়ারের সেরা সময়টা কাটান বার্সেলানায়। কাম্প নউয়ে পাঁচ বছরে চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা ছাড়াও জেতেন লা লিগার দুটি শিরোপা। এরপর এসি মিলানে যোগ দিয়ে ২০১০-১১ মৌসুমের সেরি আও জেতেন এই প্লেমেকার।

২০১১ সালে ফ্লামেঙ্গোতে খেলতে ব্রাজিলে ফেরেন রোনালদিনিয়ো। এরপর আতলেতিক মিনেইরো, মেক্সিকোর কেরেতারা হয়ে খেলেন ফ্লুমিনেন্সেতে। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাবটি ছাড়ার পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর