কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল সেমাই তৈরি করায় রবিবার (১৭.০৫.২০) সন্ধ্যায় এক বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।
জানা যায়, বোয়ালমারী পৌরসদরের কামারগ্রামে অবস্থিত ভাই ভাই বেকারীতে ভেজাল লাচ্ছা সেমাই তৈরি ও প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বেকারী মালিক নুর আলমকে এই জরিমানা করা হয়। এ সময় নুর আলম তার অপরাধ স্বীকার করে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ জানান, সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল