April 10, 2026, 7:33 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

mostbet

দেশ ব্যাপী করোনা ভাইরাসের কারণে সরকারি ভাবে সামাজিক দূরত্বে চলাফেরা করার নির্দেশনা দেয়া হলেও কেশবপুরের হাট বাজার গুলোতে সকাল থেকে কেশবপুর শহরের বিভিন্ন সড়কে ঈদ উপলক্ষে কেনা কাটার ধুম পড়ে গেছে । সামাজিক দূরত্ব বজায় না রাখায় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরসাত জাহান রোববার বেলা ১১ টার দিকে শহরে মধু সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাত জন ব্যবসায়ী ও সাত জন ক্রেতাকে ৭ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। শিশুসহ বাজারে এসে মার্কেটিং করার অপরাধে আলতাপোল গ্রামের তানজিলা বেগমকে ২শ’ টাকা, ব্যবসায়ী সাবদিয়া গ্রামের আব্দুর রশিদকে ১ হাজার টাকা, ব্যবসায়ী বরুন পালকে ১ হাজার টাকা, ব্যবসায়ী আলতাপোল গ্রামের নির্মলেন্দু দাসকে ১ হাজার টাকা, ক্রেতা রঘুরামপুর গ্রামের জ্যোস্না বেগমকে ৫শ’ টাকা, আলতাপোল গ্রামের ব্যবসায়ী শাহাদাৎ হোসেনকে ১ হাজার, ব্যবসায়ী সাবদিয়া গ্রামের খলিলুর রহমানকে ৫শ’ টাকা,  ক্রেতা ভান্ডার খোলা গ্রামের লাভলু হোসেনকে ৫শ’ টাকা, ব্যবসায়ী ব্রম্মকাঠি গ্রামের হাফিজুর রহমানকে ৫শ’ টাকা ক্রেতা রাজনগরবাঁকাবর্শি গ্রামের মিজানুর রহমানকে ২শ’ টাকা ব্যবসায়ী আলতাপোল গামের মাসুদুর রহমানকে ৫শ’ টাকা, ক্রেতা পারখাজুরা গ্রামের পারভিনা বেগমকে ৫শ’ টাকা, ক্রেতা কায়েমখোলা গ্রামের হ্যাপী বেগমকে ৩শ’ টাকা ও ক্রেতা লক্ষীনাথকাঠি গ্রামের আবু মুছাকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর