April 13, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আলফাডাঙ্গায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মুক্ত

কবির হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

mostbet

দেশে বিদ্যমান কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শেখ তাহিদুর রহমান মুক্ত। তিনি ব্যক্তি উদ্যোগে প্রায় ৩ শত মানুষের মাঝে ঈদ উপহার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গত শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে তার একটি প্রতিনিধি দল এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ তাহিদুর রহমান (মুক্ত) জানান, ‘বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভাবেন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আমাদের মত কর্মীদের আগামী দিনের কর্মপন্থা। তাই বিবেকের তাড়নায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে আলফাডাঙ্গা উপজেলার প্রায় ৩ শত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি।ইতিমধ্যে প্রায় ৩ শত পরিবারর মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছি। আগামীতেও অসহায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর