April 10, 2026, 10:50 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বান্দরবানে সেনা রিজিয়ন কর্তৃক গরিব দুঃখী অসহায় মানুষের জন্য এক মিনিটে বাজার স্থাপন

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধিঃ
আজ ,,১৭ মে রবিবার সকালে মেজর জেনারেল এস এম মতিউর রহমান ও এসপি, এএফডব্লিউসি, পিএসসি, জিউসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এর নির্দেশে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক বান্দরবান জেলা স্টেডিয়ামে অসহায় দুস্থ নিম্ন আয়ের মানুষের জন্য এক মানবিক উদ্যোগে এক মিনিটের বাজার এর আয়োজন করেছেন বাংলাদেশের সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শহীদুল এমরান  এএফডব্লিসি, পিএসসি,  লেফটেন্যান্ট কর্নেল রাফি, বান্দরবান জুন কমান্ডার এবং মেজর ইফতেখার, জিএসও-২।
বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শহীদুল এমরান  বলেন করোনা দুর্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক এক মিনিটের বাজার নামে এই আয়োজন করা হয়। এক মিনিটের বাজার হলেও সেনাবাহিনীর সম্পূর্ণ সেবাধর্মী উদ্যোগ এটি এক মিনিটের বাজার।  এই বাজারে কয়েকটি গুরুত্বপূর্ণ লাভজনক দিক রয়েছে।
এই কার্যক্রমের ফলে জমে থাকা গ্রামে যেসকল প্রান্তিক কৃষক সবজি বিক্রি করতে পাচ্ছেন না তারা সেনাবাহিনীর কাছে ন্যায্য মূল্য সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন।
দুস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছে না তারা এই এক মিনিটের বাজার হতে বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন।
বান্দরবান রিজিয়ন এর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান বান্দরবান  সেনা রিজিয়ন কমান্ডার।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর