April 13, 2026, 9:14 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

করোনা মোকাবিলায় কাউন্সিলর প্রার্থী রাসেদুল ইসলামের ত্রাণ বিতরণ অব্যাহত

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

mostbet

 

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই নানাভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম ২৪ নং তরুণ কাউন্সিলর প্রার্থী রাসেদুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধে তার সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীকে নানাভাবে সচেতন করে যাচ্ছেন তিনি। প্রতিদিনই সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি নানা কর্মসূচিকে কেন্দ্র করে ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এই সেবক।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪নং কাউন্সিলর প্রার্থী রাসেদুল ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিও অব্যাহত রেখেছেন। প্রতিদিনই তার সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জায়গায় অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি। গতকাল মহুরি পাড়া, পান ওয়ালা পাড়া, সবুজ বাগ, দাইয়া পাড়া, মিস্ত্রী পাড়া সহ ভিবিন্ন এলাকায় রোজার ইফতার,সেহেরী সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
এ বিষয়ে রাসেদুল ইসলাম বলেন, যতক্ষণ সুস্থ্য আছি ততক্ষণ নাগরিক সেবা দিয়ে যাব। আমাদের সমাজে অনেকেই আছেন যারা লকডাউনে বিপাকে পড়ে গেছেন। তারা না পারছে মুখ ফুটে কিছু বলতে না পারছে লকডাউন ভেঙ্গে কাজে বের হতে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। আমি আমার নিজ দায়িত্ববোধ থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় দয়া করে আপনারা সবাই ঘরে থাকুন। সরাকারী নির্দেশ মেনে চলুন। যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন তাহলে দয়া করে ঘরে থাকুন। আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ এই প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করুক।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর