March 24, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফুটবল খেলাকে কেন্দ্র করে পটুয়াখালীতে রুবেল নামের এক যুবককে পিটিয়ে হত্যা

আনোয়ার হোসেন আনু,পটুয়াখালী প্রতিনিধিঃ

ফুটবল খেলাকে কেন্দ্র করে পটুয়াখালীতে রুবেল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আহত হয়েছে আরো একজন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী গ্রামে এ হতাহতর ঘটনা ঘটে।
নিহতর স্বজন ও স্থাণীয় সুত্র জানায়, রুবেলের প্রতিবন্ধী ভাই জুয়েলকে প্রথমে মারধর করে প্রতিপক্ষরা। এর প্রতিবাদ করতে গেলে ফিরোজের দলবল নিয়ে রুবেলকে পিটিয়ে গুরতর আহতকরে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত্যু বলে ঘোষনা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ফিরোজকে হাসপাতালে টিকিৎসাধীণ অবস্থায় কড়া নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর