April 6, 2026, 3:19 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কুয়াকাটায় রাখাইন স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ আটক-১

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (২৩) নামক এক যুবককে শুক্রবার রাতে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এঘটনায় রাখাইন কিশোরী লায়েচান (১৫) বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। লায়েচান মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। ধর্ষণের অভিযোগে আটক আল আমিনকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী পরিক্ষা শেষে লায়েচানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ১৪ মে (বৃহস্পতিবার) গভীর রাতে কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ার আদিবাসী রাখাইন কিশোরী লায়েচান (১৫) কে একই ইউনিয়নের নাউরী পাড়া গ্রামের আঃ মন্নান মীর এর পুত্র আল আমিন (২৩) প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পার্শ¦বর্তী সাবেক ইউপি সদস্য আবু হানিফ এর মাছের গদির দোতালায় একটি কক্ষে নিয়ে রাখে। সেখানে কিশোরী লায়েচান কে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আল আমিন। বৃহস্পতিবার রাতেই লায়েচান এর মা লামো মগনীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পরের দিন শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে আবু হানিফ মেম্বরের মাছের আড়তের দোতালার ২নং কক্ষ থেকে অসুস্থ্য অবস্থায় লায়েচানকে মহিপুর থানা পুলিশের এস আই মোঃ তারেক উদ্ধার করে। কিশোরী লায়েচানের তথ্যমতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আলীপুর থ্রী-পয়েন্ট থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।
মহিপুর থানার এস আই মোঃ তারেক হাসান জানান, ভিকটিমের মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে রাখাইন কিশোরী লায়েচানকে অসুস্থ্য অবস্থায় মাছের গতির তোলার ২নং কক্ষ থেকে উদ্ধার করা হয়। ভিকটিমের তথ্য মতে আল আমিনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় লায়েচান বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর