April 10, 2026, 8:59 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পটুয়াখালীতে ৮ ব্যবসায়ীকে র‌্যাবের জরিমানা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

ওজনে কম দেয়ায় পটুয়াখালী সদরের নিউ মার্কেট, পুরান বাজার সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৮ ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ওজনে কম দেওয়ায় ভোক্তাধিকার আইনে ৪ মাংস ব্যবসায়ী,৩ মাছ ব্যবসায়ী ও ১ মুরগী ব্যবসায়ীকে এ অর্থ দন্ড করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মানশ চন্দ্র দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার গোলাম সরওয়ার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্রæনাল্ট চাকমা ও পটুয়াখালী জেলা স্যানিটেশন ইনস্পেক্টর মহিউদ্দিন আল মাসুদ প্রমুখ।
পটুয়াখালী র‌্যাব-৮ (সিপিসি-১) এর কোম্পানী কমান্ডার মোঃ রইস উদ্দিন বলেন, ওজনে কম দেওয়ায় ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৪৭ধারা মোতাবেক ৮ ব্যবসায়ীকে এ অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। করোনা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে। এঅভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর