-
- অপরাধ, সারাদেশে, স্বাস্থ্য
- বকশিগঞ্জে চিকিৎসাসেবা ভেঙ্গে পরেছে : রোগীসাধারণের ভোগান্তি চরমে
- আপডেট সময় May, 15, 2020, 2:19 pm
- 303 বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
করোনার দুঃসময়ে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় চিকিৎসা সেবা ভেঙ্গে পরায় রোগীসাধারণদের চিকিৎসায় ভোগান্তি বেড়েছে। আজ ১৫ মে (শুক্রবার) বকশিগঞ্জ উপজেলার বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে সরেজমিনে দেখাগেছে, উপজেলার ৫টি ক্লিনিক ও ৯/১০টি ব্যক্তিগত ডাক্তারদের রোগী দেখার চেম্বার প্রায় সবগুলোই অচল। ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক সেণ্টারে চিকিৎসা সেবা চালু থাকলেও ডাক্তার স্বল্প। এছাড়াও দারুস সালাম হাসপাতাল সম্পূর্ণ বন্ধ। ডাক্তার আব্দুল গণি হেলথ কমপ্লেক্স এ ৮ জন ডাক্তারের স্থলে ২ জন চিকিৎসা সেবা দিয়ে আসছে। একইভাবে নূর ডায়াগনষ্টিক সেণ্টারে সাইনবোর্ডে ৫ জনের তালিকা থাকলেও একজনও উপস্থিত পাওয়া যায়নি। মনির জেনারেল হাসপাতালে ডজনখানেক ডাক্তারের তালিকা থাকলেও কোন ডাক্তারই খোঁজে পাওয়া যায়নি। মডার্ণ ডায়াগনষ্টিক সেণ্টারে ৫ জন ডাক্তার থাকার কথা থাকলেও ডাক্তার রয়েছে ২ জন। আবির ডায়াগনষ্টিক সেণ্টারে ৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও পাওয়া যায়নি একজনকেও। এছাড়াও অন্যান্য ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারগুলো বন্ধ রয়েছে। একইভাবে ইসলামী মিশন হাসপাতালের ডাক্তার সিদ্দিক উল্লাহ ঈদের আগে ফিরবেন না বলে জানা গেছে। রোগী দেখার প্রতিযোগিতায় সাবেক সিভিল সার্জন সিদ্ধেশ্বর সাহা করোনার খবরে চেম্বার বন্ধ রেখে আত্মগোপনে রয়েছে। রোগী সাধারণের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে ঢিলেঢালা ভাবে। বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার তার মতামতে জানিয়েছেন দুর্যোগকালীন সময়ে ডাক্তারদের না থাকার বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ি বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর