April 10, 2026, 5:03 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

গাইবান্ধায় বাসদ মার্কসবাদী দলের মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সত্যজিৎ,গাইবান্ধা সদর প্রতিনিধিঃ

mostbet

হাটে হাটে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১০ দফা দাবিতে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরের ডিবি রোডে এক মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাসদ মার্কসবাদী জেলা কমিটির আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু, জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, মাহবুবর রহমান খোকা প্রমুখ।
বক্তারা অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, কৃষকের কৃষি ঋণ মওকুফ, করোনা পরিস্থিতিতে কৃষক ক্ষেতমজুরদের নগদ অর্থ সহযোগিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পৌছে দেয়া, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল নাগরিকের জন্য রেশনের ব্যবস্থা চালু করার দাবি জানান। সেইসাথে শ্রমিক নিম্ন আয়ের মানুষ ও মহামারির কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং নগদ অর্থ প্রদান সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা প্রদান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে মশক নিধনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণসহ ১০ দাবি বাস্তবায়নেরও দাবি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর