April 13, 2026, 9:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনায় আক্রান্ত।ছবি: সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনায় আক্রান্ত

তানভীর ঃ

mostbet

চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনায় আক্রান্ত।ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।গত ১০ মে ২০২০ ইং তারিখ রোববার রাতে নওফেলের ছোট ভাই সালেহীনের করোনা পজিটিভ ধরা পড়ে।চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৭ জনের নমুনা পরীক্ষায় যে ২২টি ফল পজিটিভ এসেছে,তার মধ্যে সালেহীনের নামও রয়েছে।এ বিষয়ে উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন,সালেহীন বেশ কিছু দিন ঢাকায় ছিলেন।গত ৭ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর হয়।পরে নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠালে গত ১০ মে ২০২০ ইং তারিখ রোববার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।জেলা সিভিল সার্জন অফিস ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্র জানায়, গত ১০ মে ২০২০ ইং তারিখ রোববার চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষায় দুটি ল্যাবে ৭৫ জন নতুন আক্রান্ত হয়েছে।এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৯৭টি নমুনা পরীক্ষায় ৫৩টি পজিটিভ এসেছে।এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৫, লক্ষ্মীপুরে তিন ও নোয়াখালীর আটজন রয়েছেন।চট্টগ্রাম জেলায় ৩৫ জনের মধ্যে শহরের মনসুরাবাদে দুই, লোহাগাড়া উপজেলায় ১৪, রাঙ্গুনিয়া উপজেলায় ১০, সন্দ্বীপ উপজেলায় সাত এবং বাঁশখালী ও রাউজান উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর