April 9, 2026, 11:22 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রামপালের মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যানের আড়াই হাজার পরিবারের মাঝে বীজ ও সার প্রদান

মোঃ নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ

mostbet

করোনা মোকাবেলায় দীর্ঘ মেয়াদী ফসল উৎপাদনের লক্ষ্যে রামপালের মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৫’শ টি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তিনি তার কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এ বীজ বিতরণ করেন। জানা গেছে, করোনার কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সরকারি বেসরকারি খাদ্য সহায়তার পাশাপাশি তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন। এরই অংশ হিসাবে তিনি ধান চাষ মৎস্য চাষের পাশাপাশি সবজি উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, কর্মহীনদের কর্মমূখি করার জন্য আড়াই হাজার পরিবারের মাঝে ৬ প্রকারের বীজ বিতরণ করা হয়। যাতে প্রতিটি পরিবারের সদস্যরা বাড়ির পতিত আঙ্গিনায় বীজ রোপন করে তাদের শাক সবজির চাহিদা মেটাতে পারে। বিষমুক্ত সবজি চাষে পরিবারগুলোকে উদ্ভুদ্ধ করা হয়েছে। প্রত্যেক বাড়িতে সবজি চাষ করা হলে পরিবারের সদস্যরা টাটকা ও বিষমুক্ত সবজি খেতে পারবে। এতে তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও প্রতিটি পরিবার যাতে সাবলম্বি হতে পারে সে জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে এই ইউনিয়ন সমৃদ্ধশালী হতে পারে তার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
রামপালে জাটকা আহরণকারী ৫ শত জেলের মাঝে চাল বিতরণ
মোঃ নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ
রামপালের ১০টি ইউনিয়নে দুই ধাপে মোট পাঁচশত জাটকা আহরণকারী জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৪০ মেট্রিক টন চাল প্রদান সম্পন্ন হয়েছে। রামপাল মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ফেব্রুয়ারী ও মার্চ মাসে ২৫০ জন জেলেকে বিশ টন চাল প্রদান করা হয়। ২য় দফায় নতুন করে আরও ২৫০ জন জেলেকে ৪০ কেজি করে মোট ২০ মেট্রিক টন চাল প্রদান করা হয়। গৌরম্বা ইউনিয়নে ৩৮ জন, উজলকুড় ইউনিয়নে ৩০ জন, বাইনতলা ইউনিয়নে ৩৮ জন, রামপাল ইউনিয়নে ১২৪ জন, রাজনগর ইউনিয়নে ২৬ জন, হুড়কা ইউনিয়নে ৩৬ জন, পেড়িখালী ইউনিয়নে ৯৪ জন, ভোজপাতিয়া ইউনিয়নে ২২ জন, মল্লিকেরবেড় ইউনিয়নে ৪২ জন ও বাঁশতলী ইউনিয়নে ৫০ জন জেলেকে এ চাল প্রদান করা হয়। বিষয়টি রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ নিশ্চিত করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর