April 13, 2026, 1:18 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মহিপুরে জেলেদের মাঝে স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর মহিপুরে ১১’শ জেলের মাঝে ৮০কেজি করে ভিজিএফ ও ভিজিডির চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। মহিপুর সদর থানা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্ডধারী জেলেদের মধ্যে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জেলে কার্ডধারী কয়েকজন পুরুষ ও মহিলা চাল না পাওয়ার অভিযোগ করলে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের মেম্বররা জানান, বরাদ্ধ কম থাকায় প্রায় পাঁচ শতাধিক কার্ডধারী জেলেকে ভিজিএফ এর দিতে পারেনি তারা। তবে এদেরকে রেশন কার্ড,বয়স্কভাতা,ত্রান সহায়তা করার মাধ্যমে সমন্নয় করা হয়েছে।
মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার বলেন, এ ইউনিয়নে কার্ডধারী প্রায় আড়াই হাজার জেলে রয়েছে। দুই দফায় প্রায় দুই হাজার জেলেকে ভিজিএফ এর চাল দেয়া হয়েছে। বাকি জেলেদের বয়স্কভাতা,রেশণ কার্ড সহ অন্যান্য ত্রান সহায়তা করা হয়েছে। সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে স্বচ্ছভাবে প্রত্যেকের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের তদারকির দায়িত্বে থাকা কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ জানান, বুধবার সকাল থেকে প্রশাসনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১শত কার্ডধারী জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আড়াই হাজার কার্ডধারী জেলের মধ্যে দুই হাজার জেলে বিজিএফ ও ভিজিডি চাল পেয়েছে। চাল বিতরণে কোন ধরণের অনিয়ম হয়নি। স্বচ্ছতার সাথে প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর