April 4, 2026, 7:33 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ

চিলমারীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

মোঃ হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। ধান কাটার সময় হলেও উপজেলার শামস পাড়া এলাকার মফিজল হক অর্থের ও শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না। চলমান করোনার থাবার বেশ চিন্তিত ছিলেন তারা। খবর পেয়ে হাজির হন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং কর্মসূচি অংশ হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় চিলমারী উপজেলা ছাত্রলীগের সহ-সাবেক সভাপতি বদিউজ্জামান বদরুলের নেতৃত্বে চিলমারী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উক্ত কৃষকের ২১ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা। কৃষক বলেন খুব চিন্তায় ছিলাম যা আবহাওয়া ধান ঘরে নিতে পারবো কি না অবশেষে ছাত্রলীগের ছেলেরা বিনা পয়সায় ধান কেটে বাড়িতে পৌঁছে দিল। ধান কাটায় উপস্থিত ছিলেন সাবেক সদস্য মোঃ মিঠুন মিয়া, মোঃ সিহান, মোঃ রিয়াদ, মোঃ মিদুল হাসান, মোঃ রোকন মিয়াসহ ছাত্রলীগের ১৫ জন সদস্য।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর