April 9, 2026, 9:02 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি প্রতিনিধি:

mostbet

ঝালকাঠির রাজাপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব মেনে গত ৮ মে  শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক জননেতা মনিরউজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার রাজাপুরে ২৮ জন অসহায়-দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তায় চেক তুলে দেন এবং আগামী কাল কাঠালিয়ায় ৯ জনের হাতে চেক তুলে দিবেন।এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি এ্যাড.এএইচএম খাইরুল আলম সরফরাজ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন,সাংগঠনিক সম্পাদক তালুকদার শফিকুল ইসলাম ডেজলিং,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা,শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো.জামাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল স্বৃতি সংসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।চেক বিতরণ কালে মনিরউজ্জামান মনি বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আমি রাজাপুর ও কাঠারিয়ার অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে অর্থিক অনুদানের চেক বিতরণ করে যাচ্ছি।আমি চেষ্টা করি যাতে এই দুই উপজেলায় কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। এই করোনা মহামারীর মাঝে অনেকেই আর্থিক সমস্যায় ভুগতেছে তাই তাদের কথা চিন্তা করে আজকের চেক বিতরণ।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর