April 13, 2026, 2:30 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিস্কার…

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিস্কার

mostbet

সিলেট অফিসঃ

চাঁদাবাজি মামলায় অভিযুক্ত সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহসান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।বহিষ্কৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ছাত্রলীগ কর্মী ফয়ছল আহমদ ও কাবিলুর রহমান সুহেল।

জানা যায়, গত ১২ জানুয়ারি রাতে শাহজালাল সার কারখানা এলাকায় আবাসিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নানকে অপহরণ করে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় নিয়ে চাঁদা দাবি করে আটকে নির্যাতন করেন ওই ৫ ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তাকে সাদা কাগজে স্বাক্ষর রেখে উপজেলার ফেরিঘাট এলাকায় নিয়ে ছেড়ে দেয়া হয়।এ অভিযোগে ১৪ জানুয়ারি ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ওই ঠিকাদার। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কার করে।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ৫ নেতাকর্মী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর