March 24, 2026, 12:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলাপাড়ায় রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা পাচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র রমজান উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদান পাচ্ছে ১৫ কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীরা। ইতোমধ্যে প্রধান মন্ত্রীর দপ্তর থেকে এসব প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো: মনিরুজ্জামান জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার ১৫ কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধান মন্ত্রীর অনুদান বরাদ্দের ১ লক্ষ ৫৫ হাজার টাকার চেক কওমি মাদ্রাসা প্রধানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। যা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরন করা কবে। অনুদান প্রাপ্ত কওমি মাদ্রাসা গুলো হল, বানাতি বাজার কেরাতুল কোরআন এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, দক্ষিন টিয়াখালী কেরাতুল কোরআন ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, তেগাছিয়া আশ্রাফুল উলুম এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, আমিরাবাদ খানকায়ে ছালিহিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা ১৫ হাজার টাকা, আলীপুর রশিদিয়া হাফেজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, উত্তরচাপলি নুরজাহান আদর্শ মহিলা এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, মহিপুর বাজার সংলগ্ন এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, মোস্তফাপুর মুসুল্লী বাড়ী এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, নিজামপুর ভদ্রবাড়ী এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, সিরাজপুর এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, চম্পাপুর সিকদার বাড়ী এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, লোন্দা হাসেম আলী এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, সোমবাড়িয়া বাজার এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা, ছৈলাবুনিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা এবং গাজী বাড়ী এতিমখানা ও কওমি মাদ্রাসা ১০ হাজার টাকা । কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, প্রধান মন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে ১৫ কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য অনুদানের চেক প্রতিষ্ঠান গুলোতে পৌঁছে দেয়া হয়েছে। যা প্রতিষ্ঠান গুলোর এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরন নিশ্চিত করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর