April 13, 2026, 10:27 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
প্রতিকি ছবি

জামালপুরের ইসলামপুরে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার কাউন্সিলরা। মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সামনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের পক্ষে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র অংকন কর্মকার লিখিত বক্তব্যে অভিযোগে বলেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জীবানু নাশক ও সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সরকার দুই দফায় ইসলাপুর পৌরসভার জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু এই বরাদ্দকৃত টাকায় এখন পর্যন্ত কোন জীবানু নাশক বা সুরক্ষা সামগ্রী কেনা হয়নি। এই বরাদ্দের বিষয়ে মেয়র আব্দুর কাদের শেখ কোন কাউন্সিলরকেও অবহিত করেনি অভিযোগ করেন কাউন্সিলরা। এছাড়াও পৌর মেয়রের অসহযোগিতার কারণে করোনায় কর্মহীন দিনমজুর, রিকশা চালক, হোটেল শ্রমিকসহ বিভিন্ন পেশার নিন্ম আয়ের মানুষ সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও কাউন্সিলরা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দুইজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
কাউন্সিলরদের অভিযোগের বিষয়ে জানতে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখের মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর