April 8, 2026, 3:42 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল
প্রতিকি ছবি

হত-দরিদ্র ও কর্মহীন মানুষের সহায়তা দিতে এবার দৃষ্টান্ত স্থাপন করলো জামালপুরের দুই শিশু শিক্ষার্থী ও জমজ ভাইবোন

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

দুই বছরে তিলে তিলে জমানো দু’টি মাটির ব্যাংকের সঞ্চিত অর্থের পুরোটাই অসহায় ও কর্মহীন মানুষের জন্য প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলো জামালপুরের দুই শিশু শিক্ষার্থী জমজ ভাই বোন।
গতকাল দুপুরে জামালপুর জেলা প্রশাসক সভাকক্ষে শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের হাতে ব্যাংক দু’টি তুলে দেয় ওই দুই শিশু শিক্ষার্থী। এ সময় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ চৌধুরী তার সঙ্গে ছিলেন। তাদের দেয়া মাটির ব্যাংক দু’টি বুঝে নিয়ে দুই শিশু শিক্ষার্থী ও তার অভিভাবকদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানান সচিব মাহবুব হোসেন।
ইসলামপুর উপজেলার নাপিতের চর গ্রামের খাইরুল বাশার ও শাহানাতুল আরেফিন দম্পত্তির জমজ দুই শিশু সন্তান ইব্রাহিম বিন বাশার (১২) ও সারা বিনতে বাশার (১২) ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে।
শিশু দু’টির মা-বাবা জানায়, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়ের সময় কাটে ঘরে বসে টিভি দেখে। সারা বিশে^র মতো বাংলদেশেও করোনার মাহমারী ও কর্মহীন মানুষের কষ্ট দুর্দশা দেখে তাদের মনে দাগ কাটে।
তারা ঘরের খাটের কোনে লুকিয়ে রাখা তাদের দু’টি মাটির ব্যাংক বের করে আনে এবং সেখানে সঞ্চিত অর্থ অসহায় মানুষকে দান করার ইচ্ছা প্রকাশ করে।
শিশু সন্তানদের বায়নার কারণেই ব্যাংক দু’টি নিয়ে তারা গতকাল আসেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে এসে পেয়ে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনকে। শুধু তাই নয় আসন্ন ঈদে নতুন জামা-কাপড় কেনার জন্য যে টাকা তারা পেয়েছিল সেই অর্থও তারা তুলে দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের হাতে অসহায় মানুষের সহায়তার জন্য।
উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, দুই শিশু শিক্ষার্থীর সঞ্চিত অর্থ অসহায় মানুষের জন্য দান করার বিষয়টি একটি অনুকরনীয় দৃটান্ত ।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর