মাদক র্নিমুলসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি-পটুয়াখালী পুলিশ সুপার
কলাপাড়া প্রতিনিধিঃ

পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান যোগদানের পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় মাদক নির্মুলসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মতবিনিময় সভা ও বিট পুলিশিং সভার মাধ্যমে ভ’মিকা রেখে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, নৌঘাটি ও পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সাথে আইনী সহযোগিতার নানান বিষয় নিতে মতবিনিময় সভা করেন। পরে কলাপাড়া পৌরসভার সামনে স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারনকে নিয়ে বিট পুলিশিং এর বিশাল উঠান বৈঠক করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন বেপারী, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, আবদুল্লাহ আল ইসলাম লিটন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিলন। এসময় জনগনকে পুলিশের বন্ধু হিসাবে সকল কাঝে সহযোগিতার আহবান জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি, করব। সরকার দখিনের এ জনপদের উন্নয়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের চলমান কাজ চলমান রয়েছে। সরকারের এসব উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘেœ চালিয়ে নিতে হলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন জরুরী। আর এ কাজে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।