April 13, 2026, 4:11 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
ছবি: সংগৃহীত

গরিবের রবিন হুড খ্যাত মধ্যভারতের দরিদ্র বিরান ভূমিতে বছরের পর বছর ধরে ত্রাস ছড়িয়ে যাওয়া সেই কুখ্যাত দস্যু মোহর সিং মারা গেছেন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ছবি: সংগৃহীত

মধ্যভারতের দরিদ্র বিরান ভূমিতে বছরের পর বছর ধরে ত্রাস ছড়িয়ে যাওয়া সেই কুখ্যাত দস্যু মোহর সিং মারা গেছেন।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।জীবনের একটা সময়ে এসে বলিউড ও রাজনীতিতেও ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন।নাকের নিচে নেউলের লেজের মতো গোঁফ ও তীক্ষ্ণ দৃষ্টিতে যে কারও বুকে কাঁপন ধরিয়ে দিতে পারতেন তিনি।- খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ারচ্যাম্বল অঞ্চলটি তার ভয়ে সর্বদা তটস্থ ও শঙ্কিত থাকতো।শত শত মানুষকে হত্যা, অপহরণ ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গরিব মানুষের কাছে তিনি ছিলেন রবিন হুডের মতো জনপ্রিয়।বিন্দ জেলার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন,গত ৫ মে ২০২০ ইং তারিখ মঙ্গলবার তার মৃত্যু হয়েছে।তার বিরুদ্ধে ৩১৫টি মামলা ছিল।যার মধ্যে ৮৯টি ছিল হত্যার।জেলা পুলিশ সুপার নাগেন্দ্র সিং বলেন, মানুষের কাছে তিনি ছিলেন রবিন হুডের মতো।পুরনো আমলের এই গ্যাং লিডার মূলত ব্যবসায়ী ও ধনী জমিদারদের নিশানা করতেন।আর লুটের মাল গরিবদের মধ্যে বিলি করে দিতেন।এতে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন এই দস্যু নেতা।এক সময় তার মাথার মূল্য ঘোষণা হয়েছিল তিন লাখ রুপি।১৯৭২ সালে ১৪০ দস্যুকে নিয়ে তিনি আত্মসমর্পণ করেন।আট বছর পর কারাগার থেকে বের অভিনয় শুরু করেন।১৯৮২ সালে তার অভিনীত চলচ্চিত্রটি ছিল ‘চাম্বল কে ডাকু’।নব্বইয়ের দশকে রাজনীতি অংশ নিয়ে স্থানীয় নির্বাচনে প্রার্থী হন।জীবনের শেষ বছরটিতে তিনি পুরনো একটি মন্দির উদ্ধারের প্রচারে নামেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর