April 9, 2026, 8:21 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজারহাটে লটারির মাধ্যমে রেশন কার্ড বিতরণ

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের, ১, ২ ও ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা মোছাঃ হেনা বেগম তার বরাদ্দকৃত রেশন কার্ড লটারির মাধ্যমে ৩টি ওয়ার্ডের জনগণের মাঝে বিতরন করেন। লটারিতে অংশগ্রহণ করেন, ১নং ওয়ার্ডের ১শত দরিদ্র পরিবারের মধ্যে ২৫ জন বিজয়ী হন, ২ নং ওয়ার্ডের ১ শত ১০ জন দরিদ্র পরিবারের মধ্যে ২৫ জন বিজয়ী হন, এবং ৮ নং ওয়ার্ডের ১ শত ২০ জন দরিদ্র পরিবারের মধ্যে ২৫ জন বিজয়ী হন। মোট তিনশত ত্রিশ জনের মধ্যে ৭৫ জন বিজয়ী হন। বুধবার ৬ মে ২০২০ইং সকাল ১১:৩০ মিনিটে রাজমাল্লীরহাট ফাজিল মাদ্রাসায় এই আয়োজনে লটারির মাধ্যমে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি করোনা ভাইরাসের জন্যে ১,২,ও ৮ নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজির চাউলের রেশন কার্ড লটারির মাধ্যমে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম জানান, কুড়িগ্রামের উপজেলার ইউনিয়ন গুলোর জন্য মোট ৯০ হাজার দরিদ্র পরিবার এই ১০ টাকা কেজির চাউলের,  রেশন কার্ডের সুবিধা পাবেন। তাঁর মধ্যে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরদার বলেন, আমাদের ইউনিয়নে ১ হাজার একশত ৯৫ জন, এই রেশন কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।
উপস্থিত সকলের কাছে অভিমত পাওয়া গেছে, লটারির মাধ্যমে যারা কার্ড পেয়েছি, আমরা অনেক খুশি। আর যারা পায়নি তারাও মন খারাপ করেনি। বরংচ তারা বলেন, লটারিতে কারো হাত নেই। কারন আমরা সম্মূখ থেকেই লটারি দেখেছি, তাই আমাদের কপালে নাই সে জন্য পাই নাই।
এসময় উপস্থিত ছিলেন, ১,২,ও ৮ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হেনা বেগম, ও তার স্বামী মোঃ তাজুল ইসলাম, ২ নং ওয়ার্ডের মোঃ রফিক সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহজাহান খন্দকার এবং দৈনিক জনকথার সাম্পাদক  জনাব মোঃ রুস্তম আলী প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/ ৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর