April 9, 2026, 8:48 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

দোহারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে প্রশাসনের অভিযান: কয়েকজন কে অর্থদন্ড

জুবায়ের শরীফ ঢাকা জেলা প্রতিনিধি :

mostbet

দোহার উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একসঙ্গে একাধিক লোক চলাফেরা করায় ৫ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
শুক্রবার দুপুরে দোহার উপজেলার মেঘুলা ও দোহার বাজারে অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যােতি বিকাশ চন্দ্র এর ভ্রাম্যমাণ অাদালত।
বাজার ও রাস্তায় অযথা জনসমাগম সৃষ্টির জন্য ৫ জনকে ৯০০ টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যােতি বিকাশ চন্দ্র বলেন, করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে সরকার। অনেকেই সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় ঘুরাফেরা করায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় তাদেরকে অর্থদন্ড দেওয়া হয়েছে। তাদের পরবর্তী সময়ের জন্য সতর্কও করে দেওয়া হয়েছে৷ তিনি আরো জানান, করোনা সংক্রমণ রোধে দোহারকে নিরাপদ রাখতে অামাদের অভিযান চলমান থাকবে। সকলকে সরকারি আদেশ মেনে চলার অনুরোধ করেন।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ির বাহিরে ঘুরাঘুরি এবং একসঙ্গে একাধিক লোকজন জনসমাগম সৃষ্টি করতে পারবে না৷ এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হতেও পারবেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছে৷
এ সময় র‍্যাব ও দোহার থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর