April 9, 2026, 1:57 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় ওএমএস এর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ওএমএসের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ওঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়ণে। দলবাজি স্বজনপ্রীতি, অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তালিকা প্রণয়নকারীরা। তালিকা প্রণনয়নের ক্ষেত্রে তারা নিজ দলের কর্মী সমর্থকদের গুরুত্ব দিচ্ছেন।
এছাড়া তালিকা প্রণয়নে অবৈধ লেনদেনেরও অভিযোগ ওঠেছে তাদের বিরুদ্ধে।সমাজের মধ্যবিত্ত ব্যক্তির নাম স্থান পাচ্ছে এ তালিকায়। এ তালিকায় চেয়ারম্যান মেম্বারের স্বার্থ নিহিত রয়েছে সবচেয়ে বেশি বলে নাম প্রকাশে অইচ্ছুক ব্যক্তিরা দাবি করেন।
ডিলার শওকত সিকদার বলেন,ওএমএস এর তালিকা করার দায়িত্ব চেয়ারম্যান ও মেম্বারদের, তালিকা প্রণয়ণের ক্ষেত্রে আমার কোন সম্পৃক্ততা নেই । তবে ডিলার হিসেবে তালিকাভ‚ক্তদের মাঝে সঠিকভাবে বন্টন করাই আমার দায়িত্ব ও কর্তব্য।সরকারি নিয়ম অনুসারে আমি সেটি পালন করে আসছি।
এ বিষয়ে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার করম আলী বলেন,গবিবের সুবিধার্থে একটু সমস্যা থাকতে পারে। তবে আমি নীতি দিক দিয়ে অটল আছি।
জানতে চাইলে ,ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন,তালিকা করা স্বস্ব ওয়ার্ডের মেম্বার দায়িত্ব, আমি তাদের তালিকা দেখে স্বাক্ষর করি মাত্র।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/ ৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর